কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নদীটির

2026-08-06T14:59:02+06:00
2026-08-06T14:59:02+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি
কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নদীটির পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার তথ্য অনুযায়ী, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২০ মিটার। সেখানে বিপদসীমা ২৯ দশমিক ৩১ মিটার। অর্থাৎ নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচে রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে। আগামী একদিন পানি আরও বাড়তে পারে, পরের দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন থেকে কমতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]