শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা: প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড

সিলেট অফিস

সারাদেশ

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যার মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই

2026-08-06T16:51:43+06:00
2026-08-06T16:51:43+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা: প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যার মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ মামলায় জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় মামলার রায় দেওয়া হলো। এর আগে ঘটনার এক মাস পাঁচ দিনের মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে এবং লাশ গুমে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করা হয়েছিল।

নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) একই গ্রামের বাসিন্দা এবং ফাহিমার প্রতিবেশী। তিনি মৃত তোতা মিয়ার ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় ফাহিমা। দুই দিন পর ৮ মে রাতে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি পুলিশের কাছে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ঘটনার বর্ণনা দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]