মাগুরায় ইনতেফা বালাইনাশক কোম্পানির বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের সবুজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। খামারপাড়া বাজারের মেসার্স হামজা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাশেম আলী মাস্টার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনতেফা বালাইনাশকের খুলনা বিভাগের ডিভিশনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং ইনতেফার যশোর এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা টেরিটরির টেরিটরি অফিসার মো. শাকিল হোসেন, মেসার্স হামজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
কর্মসূচির আওতায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ২০০টি আমগাছ ও ২০০টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ