রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায়

2026-08-06T15:50:30+06:00
2026-08-06T15:50:30+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ১০টায় অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোমেনুর রসুল উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগীত বিভাগের উদ্যোগে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোমেনুর রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির নয়, বিশ্বমানবতারও এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সাহিত্য, দর্শন, শিক্ষা-চিন্তা ও মানবকল্যাণের আদর্শ আজও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রচিন্তায় সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল চেতনা হলো রবীন্দ্র-ভাবধারার বিকাশ, গবেষণা ও চর্চাকে এগিয়ে নেওয়া। শিক্ষার্থীদের রবীন্দ্রচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র-দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখবে।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবির জীবন, কর্ম ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]