তেহরান কখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের এক জ্যেষ্ঠ রাজনীতিক বলেছেন, তাঁরা কখনোই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন না। বিবিসির এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে

2026-04-20T13:51:13+06:00
2026-04-20T18:13:58+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
তেহরান কখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না
বিবিসিকে ইরানের পার্লামেন্ট সদস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৬:১৩ পিএম
ইরানের এক জ্যেষ্ঠ রাজনীতিক বলেছেন, তাঁরা কখনোই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন না। বিবিসির এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ইব্রাহিম আজিজি এমন কথা বলেন।

আজিজি বিবিসি তেহরানকে বলেন, ‘এটি (হরমুজ) আমাদের মৌলিক অধিকার। এই পথ দিয়ে কী হবে সে সিদ্ধান্ত ইরানের, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত।’

আইনের মাধ্যমে এই অধিকার সংরক্ষিত হতে যাচ্ছে বলেও জানান এই ইরানি রাজনীতিক।

ইব্রাহিম আজিজি বলেন, ‘আমরা সংবিধানের ১১০ অনুচ্ছেদের ভিত্তিতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করছি; যেখানে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে এবং সশস্ত্র বাহিনী আইনটি বাস্তবায়ন করবে।’

ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি–বিষয়ক কমিটির প্রধান।

জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কা লেগেছে, সেই ধাক্কা আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়ছে। আর এত দিনে এটা স্পষ্ট হয়ে গেছে, এটি এক দিনের মধ্যে সমাধানযোগ্য কোনো স্বল্পমেয়াদি সংকট নয়।

এই যুদ্ধ তেহরানের হাতে নতুন একটি অস্ত্র তুলে দিয়েছে। আজিজি হরমুজ প্রণালিকে ‘শত্রু মোকাবিলায় আমাদের একটি সম্পদ’ বলে বর্ণনা করেছেন। যুদ্ধে ইরান হরমুজ প্রণালিকে কার্যকরভাবে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে সক্ষম হয়েছে।

নৌপথে পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই পথ নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের হাতে আলোচনায় দর–কষাকষিতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তুলে দিয়েছে। শুধু বর্তমান আলোচনায় নয়, বরং তারা এটিকে দীর্ঘমেয়াদি চাপ প্রয়োগের উপায় হিসেবেও দেখছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি এর ব্যাখ্যায় বলেন, ‘যুদ্ধের পর ইরানের প্রথম অগ্রাধিকার হবে প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করা। আর ইরানের হাতে কৌশলগতভাবে চাপ প্রয়োগের অন্যতম প্রধান হাতিয়ারগুলোর একটি হরমুজ প্রণালি।’

মোহাম্মদ ইসলাম আরও বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন রূপরেখায় অন্যান্য দেশ কীভাবে সুবিধা পেতে পারে, তা নিয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত, তবে চূড়ান্ত কথা হলো এর নিয়ন্ত্রণ।’

তবে হরমুজ প্রণালি নিয়ে ইরানের এমন ভবিষ্যৎ পরিকল্পনা কয়েকটি প্রতিবেশী দেশ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]