লক্ষ্মীপুরে অব্যাহত ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

2026-06-03T15:43:59+06:00
2026-06-03T15:43:59+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে অব্যাহত ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম 
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ মে) দুপুরে ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় চররুহিতা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। 

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অব্যাহত ডাকাতির ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন। ডাকাত আতঙ্কে রাত জেগে এখন তারা এলাকায় পাহারা দিচ্ছেন। তারা ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করে। এছাড়া ডাকাতদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তারা। 

স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারির বাড়ি, আহছান উল্লার বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সর্দার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার ডাকাতির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ডাকাতদল রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ সময় বাঁধ দিতে গেলে ডাকাত দল তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ-সব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে ডাকাতির মামলা হিসেবে না নিয়ে চুরির মামলা হিসেবে গ্রহণ করছে বলেও অভিযোগ তাদের।

এছাড়া, চিহ্নিত কিছু আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ডাকাতদের (আসামি) গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জন্মহার বাড়াতে সপ্তম সন্তানের জন্ম দিলেন জাপানি লেখিকা
সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির
যে উত্তর জোহেইরিকে এনে দিল মিস ওয়ার্ল্ডের মুকুট
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিনজন আটক
ডেঙ্গু নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]