ইটভাটায় কাঠ জ্বলবে না, বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার তার তেজগাঁও অফিসে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে

2026-07-18T15:25:13+06:00
2026-07-18T20:35:13+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ফিটনেসবিহীন ও দূষণকারী সব গাড়ি দ্রুত অপসারণের তাগিদ
ইটভাটায় কাঠ জ্বলবে না, বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
হর্নের অত্যাচার বন্ধ করতে এআই ব্যবহারের পরামর্শ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৮:৩৫ পিএম
ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার তার তেজগাঁও অফিসে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবার্তা/এসবি/একে


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]