সাত মাসে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: মহিলা পরিষদ

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে মোট ২৫৮ জন নারী এবং ৮৩টি কন্যাশিশু হত্যার শিকার হয়েছে বলে তথ্য

2026-08-17T14:31:16+06:00
2026-08-17T14:31:16+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সাত মাসে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: মহিলা পরিষদ
সহিংসতা রুখতে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের প্রথম সাত মাসে দেশে মোট ২৫৮ জন নারী এবং ৮৩টি কন্যাশিশু হত্যার শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সময়ে ১ হাজার ৬৬৭ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম জানান, দেশের ১৪টি জাতীয় সংবাদপত্রের প্রতিবেদন থেকে তথ্য সংকলন করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এই সাত মাসে যে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে, তার মধ্যে ৬৩টি ঘটনা ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার সঙ্গে সম্পর্কিত।

ফওজিয়া মোসলেম বলেন, ‘অন্যান্য হত্যাকাণ্ডের পেছনে জমিজমা, মামলা-মোকদ্দমা ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন কারণ রয়েছে। দেশের সব সংবাদমাধ্যমের তথ্য পাওয়া গেলে নারীর প্রতি সহিংসতার প্রকৃত চিত্র আরও ভয়াবহ হতে পারে।’

নারীর অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নারীরা তাদের অধিকার আদায়ে সংগঠিত থাকবে। নারী হত্যা ও সহিংসতার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং এমন একটি সামাজিক ও রাষ্ট্রীয় পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করব, যেখানে নারীকে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের শিকার হতে হবে না।’

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৯১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন।

সহিংসতার সার্বিক চিত্রে উদ্বেগ প্রকাশ করে মালেকা বানু বলেন, ‘এসব ঘটনা প্রমাণ করে, নারী ও শিশুরা দেশের কোথাও পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সহিংসতার প্রবণতা আমরা কমাতে পারছি না।’

এ সময় নারী ও শিশুর প্রতি প্রতিটি সহিংসতার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত সংগঠনের নেতারা ঘোষণা দেন, নারী ও শিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা টগরসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
নারায়ণগঞ্জ সদরে শুরু হয়েছে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
৩ লাখ রোহিঙ্গা ফেরাতে কেন দেরি, জানাল মিয়ানমার

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]