চট্টগ্রামে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন আ'লীগ নেতা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ

2026-08-17T18:00:53+06:00
2026-08-17T18:02:04+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন আ'লীগ নেতা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৬:০২ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা।
প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে চট্টগ্রামের চন্দনাইশে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

শাহাদাৎ নবী খোকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলার সদস্য এবং আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য।

পরিবার সূত্রে জানা গেছে, মো. শাহাদাৎ নবী খোকার বাবা নুর নবী সওদাগর (৯০) রবিবার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নেওয়ার জন্য শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

সোমবার দুপুরে বাদ জোহর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে নুর নবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন শাহাদাৎ নবী খোকা।

পুলিশের প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে চন্দনাইশে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও অন্যদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

জানাজা শেষে বাবাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে শাহাদাৎ নবী খোকাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ 

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
নারায়ণগঞ্জ সদরে শুরু হয়েছে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]