ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

দেশবার্তা ডেস্ক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়েছে।সোমবার

2026-08-17T14:34:43+06:00
2026-08-17T14:34:43+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) শুনানি শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।

এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইশরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।

এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি পরিবারের
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
চীনের প্রযুক্তি সহযোগিতায় বস্ত্র ও পাটে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]