ঠাকুরগাঁওয়ে পলাতক সাবেক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যা মামলার অভিযুক্ত ও দুই বছর ধরে পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল

2026-08-17T16:18:23+06:00
2026-08-17T16:18:23+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে পলাতক সাবেক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি
আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যা মামলার অভিযুক্ত ও দুই বছর ধরে পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে ইউনিয়ন পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মাসুদ রানা এবং কুসুম উদ্দিন। কর্মসূচিতে ওই এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় পলাতক নুরুল ইসলাম সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। কেউ তাঁর বিরোধিতা করলে মামলা দিয়ে সর্বস্বান্ত করা হতো বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে তাঁরা শুনতে পাচ্ছেন, নুরুল ইসলাম রাতে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন এবং তাঁদের অর্থ দিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে পুনরায় পরিষদে বসার চেষ্টা করছেন। তাঁদের ভাষ্য, অনেক চেয়ারম্যান গণঅভ্যুত্থানের পরও পালিয়ে যাননি, কিন্তু নুরুল ইসলাম কেন পালিয়েছেন—এ প্রশ্নও তোলেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, “পলাতক চেয়ারম্যান নুরুল ইসলাম যাঁরই সমর্থন নিন বা সাহস পান না কেন, আমরা রায়পুর ইউনিয়নবাসী তাঁকে এখানে বসতে দেব না। তিনি এখানে এলে রণক্ষেত্র তৈরি হবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি পরিবারের
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
চীনের প্রযুক্তি সহযোগিতায় বস্ত্র ও পাটে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]