গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া ওই ইউনিয়নের দাড়িদহর গ্রামের শাবলু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শাওন মিয়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তিনি দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।”
প্রতিনিধি/আরএইচ