পিরোজপুরে এডাবের তিন দিনব্যাপী রিপোর্ট রাইটিং প্রশিক্ষণ শুরু

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে রিপোর্ট রাইটিং বিষয়ক তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।সোমবার

2026-08-17T16:28:25+06:00
2026-08-17T16:28:25+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে এডাবের তিন দিনব্যাপী রিপোর্ট রাইটিং প্রশিক্ষণ শুরু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে রিপোর্ট রাইটিং বিষয়ক তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’-এর প্রশিক্ষণকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিরোজপুর জেলা এডাবের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা এডাবের সভাপতি জিয়াউল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু।

এ সময় বক্তব্য দেন ঝালকাঠি জেলা এডাবের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ কামাল, খলিলুর রহমান এবং পিরোজপুরের মো. রফিকুল ইসলাম পান্না। প্রশিক্ষণ পরিচালনা করেন সুবিনয় দত্ত।

বরিশাল বিভাগের ছয় জেলা ও গোপালগঞ্জের ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত ও গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি পরিবারের
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
চীনের প্রযুক্তি সহযোগিতায় বস্ত্র ও পাটে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]