স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির পরিবারের আবেদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায়

2026-08-19T15:20:58+06:00
2026-08-19T15:20:58+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির পরিবারের আবেদন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২০ পিএম 
সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করেছে তার পরিবার। বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে পরিবারের পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির পরিবারের সদস্যরা ও তার আইনজীবী উপস্থিত হন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পর প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন আইনজীবী। এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন তারা জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

আবেদনপত্রটি গৃহীত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানান তিনি।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে তারা আশাবাদী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]