ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।তার দাবি,

2026-08-21T15:45:44+06:00
2026-08-21T15:46:01+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:৪৬ পিএম
ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।

তার দাবি, ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেল, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ 

আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, এই পদক্ষেপ ইরানে কার্যকর হবে এবং এর মাধ্যমে ‘এই শাসনের পতন ঘটবে’।

একই সঙ্গে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

ইরানের সঙ্গে ব্যবসা করা চীনও নতুন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে কি না, এমন প্রশ্নে বেসেন্ট জানান, এ ধরনের অনেক আলোচনা প্রকাশ্যে না করে ব্যক্তিগতভাবে করাই শ্রেয়।

তিনি আরও উল্লেখ করেন, চীনের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। তাই ইরান ইস্যুতে চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান নেওয়াই দেশটির জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]