যুক্তরাষ্ট্রে চার্টার্ড বিমান বিধ্বস্ত, চালকসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৮ জন আরোহী নিয়ে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের চালক ও যাত্রীসহ সব আরোহী

2026-08-21T16:07:19+06:00
2026-08-21T16:07:19+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রে চার্টার্ড বিমান বিধ্বস্ত, চালকসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৭ পিএম 
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৮ জন আরোহী নিয়ে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের চালক ও যাত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি সামরিক রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা।

এফএএ-র প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানটি অ্যাংকরেজ শহর থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি পৌঁছালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি-কে জানান, ‘সিকিউরিটি এভিয়েশন' নামক একটি চার্টার কোম্পানির পরিচালিত বিমানটিতে ২ জন পাইলট এবং ৬ জন যাত্রী ছিলেন।’

আলাস্কান কমান্ড এক বিবৃতিতে জানায়, বেসামরিক ঠিকাদারের পরিচালিত এই চার্টার্ড বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দরে বিধ্বস্ত হয়। বিমানবন্দরটির রানওয়ে মার্কিন বিমানবাহিনী ব্যবহার করে থাকে, যা নিকটস্থ লং-রেঞ্জ রাডার সাইটে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]