গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো

দেশবার্তা ডেস্ক

জাতীয়

জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার

2026-08-24T14:00:44+06:00
2026-08-24T14:00:44+06:00
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম 
জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র-ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
শিশু আছিয়া হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার
কলকাতা গিয়ে বিপদে হাজারো বাংলাদেশি

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
শিশু অর্নবকে চিকিৎসা সহায়তা করলেন সদর ইউএনও
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]