জাপানে আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি

ফেনী প্রতিনিধি

জাতীয়

আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সুনাম সমুন্নত করে এক গৌরবময় ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা।

2026-08-27T10:40:05+06:00
2026-08-27T10:40:05+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জাপানে আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সুনাম সমুন্নত করে এক গৌরবময় ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা। জাপানের টোকিওতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’-এ এশিয়ার ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে সেরা ১৬-তে জায়গা করে নেয় দলটি। 

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জাপানে ওরাল সাবমিশনের (মৌখিক যুক্তিতর্ক) সুযোগ পায় তারা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘সেকেন্ড র‍্যাঙ্কড মেমোরিয়াল’ (২য় সেরা লিখিত আর্জি) হওয়ার অভাবনীয় গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী মিরাজ হোসেন এবং মোঃ কামরুজ্জামান জেহাদ।

লিখিত আর্জি (Memorial) ও লিখিত জবাব (Counter-Memorial) মূল্যায়নের ভিত্তিতে এশিয়ার শীর্ষ ১৬টি দলের অন্যতম হিসেবে টোকিওতে আমন্ত্রিত হয়ে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতার মূল পর্বে (Oral Rounds) অংশ নেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিচারকদের সরাসরি বিচারকাজে অনুষ্ঠিত এই তীব্র বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপস্থাপিত চমৎকার আইনি যুক্তিতর্ক বিচারকদের নিকট ভূয়সী প্রশংসা লাভ করে।

শিক্ষার্থীদের এই যুগান্তকারী আন্তর্জাতিক অর্জনে গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)  নাসির উদ্দীন আহমেদ। তিনি বলেন, "এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে আমাদের শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জন সমগ্র দেশ ও ফেনী ইউনিভার্সিটির জন্য এক অসামান্য গৌরব। 

এই বিজয় প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা মেধা ও আইনি দক্ষতায় যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ। আমি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী অভিনন্দন জানিয়ে বলেন, "টোকিওর আন্তর্জাতিক মঞ্চে এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে মেমোরিয়ালে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক। মিরাজ ও জেহাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"

দলটির কোচ ও আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান বলেন, "আন্তর্জাতিক বিচারকদের সমক্ষে আইনি মেধার সাক্ষ্য দিয়ে এশিয়া মহাদেশের দলগুলোর মধ্যে মেমোরিয়ালে দ্বিতীয় স্থান অর্জন করা এক অভাবনীয় অভিজ্ঞতা। তাদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য আমাদের বিভাগ তথা পুরো দেশের আইনি শিক্ষায় এক নতুন প্রেরণা জোগাবে।"
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আসরে এমন অভাবনীয় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানাচ্ছে এবং তাদের সার্বিক সমৃদ্ধি কামনা করছে।

দেশ বার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নজরুলের গান গেয়েই রাজপথে নেমিছিল ছাত্ররা : রিজভী

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]