লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী গৃহবধূকে ধর্ষণ, চালক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী এক কিশোরী গৃহবধূকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক তাজ উদ্দিন এর বিরুদ্ধে। বুধবার

2026-08-27T10:48:00+06:00
2026-08-27T10:49:05+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী গৃহবধূকে ধর্ষণ, চালক আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১০:৪৯ এএম
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী এক কিশোরী গৃহবধূকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক তাজ উদ্দিন এর বিরুদ্ধে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করে পুলিশে দেয়। অভিযুক্ত তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ান এর ছেলে। ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী কিশোরী গৃহবধূ ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। বুধবার ভোর বেলায় কিশোরী গৃহবধূ তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। দুপুরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। 

তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে অটোরিকশায় উঠিয়ে নেয়। ঘটনাস্থলে নিয়ে জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে তাজ উদ্দিন। 

পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে মেয়টির চিৎকার করলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সাথে ভুক্তভোগী কিশোরী গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেয়। 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


দেশ বার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নজরুলের গান গেয়েই রাজপথে নেমিছিল ছাত্ররা : রিজভী

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]