জেলের জালে ১৬ কেজির কোড়াল, ২৪ হাজারে বিক্রি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি

2026-08-25T17:54:17+06:00
2026-08-25T17:54:17+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জেলের জালে ১৬ কেজির কোড়াল, ২৪ হাজারে বিক্রি
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম 
ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্য আড়তে মাছটির নিলাম হয়।

স্থানীয়রা জানান, ভোরে মেঘনা নদীতে স্থানীয় বাসিন্দা কামাল মাঝি দুইজন জেলেকে নিয়ে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে টেনে তোলার পর বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল আকৃতির কোরালটিও ধরা পড়ে। পরবর্তী সময়ে বিক্রির জন্য নদী তীরবর্তী রাজিব চৌধুরীর আড়তে আনলে হইচই পড়ে যায় এবং একাধিক ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন। নিলামে সর্বোচ্চ ২৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শামিম তালুকদার।

মাছটির ক্রেতা শামিম তালুকদার বলেন, সচরাচর এত বড় কোরাল মাছ পাওয়া যায় না। তাই নিলামে সর্বোচ্চ দামে মাছটি আমি ক্রয় করেছি। এটি বিক্রির জন্য ইলিশসহ অন্যান্য মাছের সাথে ঢাকায় পাঠাব। আশা করছি সেখানে ২৭-২৮ হাজার টাকা বিক্রি করতে পারব।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, সম্প্রতি জেলেরা বলছেন, নদীতে কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ পাচ্ছেন না। আজকে মেঘনা নদীতে জেলের জালে ১৬ কেজির কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি অন্যান্য জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতেও জেলেরা বড় বড় ইলিশ ও কোরালসহ অন্যান্য মাছ পাবেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]