যাত্রা শুরু করলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেট অফিস

সারাদেশ

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত

2026-08-25T17:37:06+06:00
2026-08-25T17:37:06+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
যাত্রা শুরু করলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ
সিলেট অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম 
সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, সেবা সংস্থাসমূহের সমন্বয়হীনতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের যৌথভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ রূপকল্প বাস্তবায়নে সিউককে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সেবা সংস্থাসমূহের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়ন কাজ সঠিকভাবে শেষ করতে আন্তঃসংস্থা সমন্বয় জরুরি। সমন্বয়হীনতার কারণে উন্নয়নকাজই অনেক সময় দুর্ভোগ তৈরি করে। কোনো সড়ক নির্মাণের পর গ্যাস ও পানির লাইন বসাতে গিয়ে আবার তা কাটার উদাহরণ টেনে তিনি উন্নয়ন কার্যক্রমে সব সংস্থার অংশগ্রহণ ও তদারকি নিশ্চিত করার তাগিদ দেন।

সিলেটের সার্বিক রূপান্তরে নতুন এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে যাতে কোনোভাবেই সমন্বয়হীনতা না ঘটে, সে বিষয়ে সিউককে শুরু থেকেই সতর্ক থাকতে হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]