সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের বিয়ানীবাজারে পুলিশি অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা এই মাদক চালানের

2026-08-25T17:35:01+06:00
2026-08-25T17:35:01+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে ২২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিলেট অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম 
সিলেটের বিয়ানীবাজারে পুলিশি অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা এই মাদক চালানের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি গাড়ি আটক করা হয়।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে এই অভিযান চালানো হয়। এ সময় একটি নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই ইয়াবা বহনে জড়িত তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জকিগঞ্জ উপজেলার আমলসীত গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং একই উপজেলার আমলসীত গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]