নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ১৬২, নিখোঁজ ৪০৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির পুলিশ বিভাগের তথ্যনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬২

2026-08-27T11:07:28+06:00
2026-08-27T11:07:28+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ১৬২, নিখোঁজ ৪০৩ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম 
নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির পুলিশ বিভাগের তথ্যনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬২ জনে। এছাড়াও এ ঘটনায় ৪০৩ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালি পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ চিতওয়ান জেলার ভাটির দিকের বিভিন্ন এলাকা থেকে এবং ২৬ জনের মরদেহ নাওয়ালপরাসি ইস্ট এলাকায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

জঙ্গল সাফারির জন্য পরিচিত পর্যটনকেন্দ্র চিতওয়ান বন্যার পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা এলাকাগুলোর একটি। বুধবার তিব্বত সীমান্তের কাছে নেপালের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিখোঁজ ৪০৩ পর্যটকের মধ্যে ৩৪১ জন বিদেশি। তাঁদের মধ্যে বড় একটি অংশ ভারতের নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৫৪, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন।

এদিকে চীনের তিব্বতেও ভূমিধসে নিখোঁজের সংখ্যা বেড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসে নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। তবে সেখানে মৃতের সংখ্যা তিনজনই রয়েছে।

চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম প্রধান পথ গিরং সীমান্ত। বুধবার দুই দেশের যৌথ সীমান্ত এলাকায় ভূমিধস শুরু হওয়ার পরপরই রাষ্ট্রীয় গণমাধ্যম সেখানে ব্যাপক প্রাণহানির খবর জানিয়েছিল।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এ প্রাণহানিতে শোক জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় আট টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

শুরুতে ভূমিকম্পের কারণে বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র প্রবাহের কারণেই ওই কম্পন অনুভূত হয়েছিল।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নজরুলের গান গেয়েই রাজপথে নেমিছিল ছাত্ররা : রিজভী

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]