ফের জেল থেকে বের হলেন ভারতে আলোচিত ধর্মগুরু রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

আবারও জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী গুরমিত রাম রহিম সিং। মঙ্গলবার তাকে

2026-08-25T12:31:10+06:00
2026-08-25T12:31:10+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ফের জেল থেকে বের হলেন ভারতে আলোচিত ধর্মগুরু রাম রহিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম 
আবারও জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী গুরমিত রাম রহিম সিং।  মঙ্গলবার  তাকে ২১ দিনের জন্য ফারলো বা এক ধরনের সাময়িক ছুটি দেওয়া হয়। এর আগে ৩০ দিনের প্যারোল শেষ করে গত ২৬ জুন জেলে ফেরার পর দুই মাস পার না হতেই তিনি এই সুবিধা পেলেন। ২০২০ সালের পর থেকে এ নিয়ে ১৭ বারের মতো তিনি জেলের বাইরে এলেন। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে তিনি সুনারিয়া জেল থেকে বের হন। দুই নারী অনুসারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সালের আগস্টে রাম রহিমকে সুনারিয়া জেলে পাঠানো হয়েছিল। ওই মামলায় তাকে দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে সিরসার সাংবাদিক রাম চন্দর ছত্রপতির হত্যা মামলাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন।

নিজের যৌন নির্যাতনের কথা ফাঁস করে দেওয়া ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৪ সালে রঞ্জিত সিং হত্যা মামলায় দুর্বল তদন্ত ও প্রমাণের অভাবে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাম রহিম সিংসহ পাঁচজনকে বেকসুর খালাস দেন।

প্রতিবেদন অনুযায়ী, রাম রহিম সিংয়ের এই সাময়িক মুক্তিগুলো মূলত ‘হরিয়ানা গুড কনডাক্ট প্রিজনার্স (টেম্পোরারি রিলিজ) অ্যাক্ট, ২০২২’-এর অধীনে পরিচালিত হয়। এই বিধিমালা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ও শর্ত সাপেক্ষে একজন যোগ্য দণ্ডপ্রাপ্ত কয়েদি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭০ দিনের প্যারোল এবং ২১ দিনের ফারলো পাওয়ার অধিকার রাখেন।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]