বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী হলেন সৌদি আরবের হানান বালখি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদের জন্য সৌদি আরব ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে।সোমবার হানান বালখির মনোনয়নের

2026-08-25T11:36:09+06:00
2026-08-25T11:36:09+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী হলেন সৌদি আরবের হানান বালখি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদের জন্য  সৌদি আরব  ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দিয়েছে। 
সোমবার হানান বালখির মনোনয়নের ঘোষণা দেয় সৌদি আরব। 

হানান বালখি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংস্থাটির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

সৌদি আরব জানিয়েছে, হানান বালখিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম আরও এগিয়ে নেওয়া এবং সদস্যদেশগুলোর প্রয়োজন মেটাতে সংস্থাটির সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় দেশটি। একই সঙ্গে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি জোরদার এবং বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জনকল্যাণে কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

সৌদি আরবের ভাষ্য, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং দেশগুলোকে আরও দক্ষ, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হানান বালখির মনোনয়ন সেই ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থারও প্রতিফলন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]