২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সম্প্রতি ভিসা নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানরত ২ লাখ বিদেশির ব্যবসা ও

2026-08-25T11:21:40+06:00
2026-08-25T11:21:40+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম 
সম্প্রতি ভিসা নীতিতে বেশ কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানরত  ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এপি জানিয়েছে, দেশটির পররাষ্ট্র দফতরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দফতর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পরিকল্পনাটি ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের লক্ষ্য করে করা হচ্ছে। এসব ভিসাধারীর মধ্যে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন, তাদের ভিসা বাতিল করা হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেছেন, স্বল্পমেয়াদি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন এমন বিদেশিদের অ-অভিবাসী ভিসা শনাক্ত ও বাতিল করতে আমরা ডিএইচএসের সঙ্গে সমন্বয় করছি।

তবে কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত বা ডিপোর্ট করে দেওয়া হবে না। বরং যাদের আশ্রয়ের আবেদন পর্যালোচনার অধীনে রয়েছে, তাদের বেশিরভাগকেই একটি ভিন্ন অভিবাসন ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে। এর ফলে তাদের মামলা নিষ্পত্তির সময় পর্যটক বা ব্যবসায়ী হিসেবে পাওয়া সুবিধাগুলো বাতিল হয়ে যাবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতরের উপসচিব ক্রিস্টোফার ল্যান্ডাও পর্যটন ও ব্যবসা ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন এমন ব্যক্তিদের সমালোচনা করেন। তিনি লেখেন, ভুয়া আশ্রয়ের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিরক্ত। অভিবাসন আইন এড়িয়ে যাওয়ার পথ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করার কথা নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসন ভিসা আবেদনকারীদের ওপর বিধিনিষেধ ধীরে ধীরে বাড়িয়েছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি ভিসা প্রক্রিয়ার জন্য ব্যয়বহুল বন্ড জমা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে এবং কিছু দেশের নাগরিকদের ভিসা দেওয়া সরাসরি নিষিদ্ধ করা হয়েছে।

গত ১৮ মাসে মার্কিন পররাষ্ট্র দফতর প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে। এসব ভিসা বাতিলের মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন এমন ব্যক্তিদেরও ভিসা বাতিল করা হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]