এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের করা তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

2026-09-10T18:14:26+06:00
2026-09-10T18:14:26+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের করা তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন অধ্যাপক এবং আওয়ামী লীগ সরকারের আমলেও গ্রেফতার হয়েছিলেন। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এ কারণেই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং এ হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

এ সময় আদালতের অনুমতি নিয়ে নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, “আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনও কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এবং এখনও নেই। আমি ভিসি থাকাকালীন সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। আমি ভিসি থাকাকালীন সময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ ভর্তি হয়েছিলেন। সাঈদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক এর বাইরে আর কিছু না।”

উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিনই তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন।

তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানার জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোয় তার মুক্তি আটকে যায়। পরে সম্প্রতি ওই মামলায় তিনি জামিন পান।

এরপর গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে তাদের ওপর গুলি ও হামলা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল। পরে এ ঘটনায় মামলা করা হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
র‍্যাব বিলুপ্ত করে সংসদে বিল পাস
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
‘গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই’: রিজভী

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]