জাপানে লাখ ছাড়িয়েছে শতবর্ষী মানুষের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

শতবর্ষী মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। দেশটির সবচেয়ে বেশি বয়সী নারী কিশিমোতো ফুয়ো। কিয়োটো শহরের এই নারীর

2026-09-16T12:04:05+06:00
2026-09-16T12:04:05+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
জাপানে লাখ ছাড়িয়েছে শতবর্ষী মানুষের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম 
শতবর্ষী মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। দেশটির সবচেয়ে বেশি বয়সী নারী কিশিমোতো ফুয়ো। কিয়োটো শহরের এই নারীর বয়স ১১৪ বছর। আর সবচেয়ে বেশি বয়সী পুরুষ কুমামোতো এলাকার কাটো হিকারু, তার বয়স ১১২ বছর।

স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উয়েনো বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন- এটি আনন্দের বিষয়। চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে একই সঙ্গে দেশের সামাজিক নিরাপত্তাব্যবস্থা টেকসই রাখা নিয়ে উদ্বেগও জানিয়েছেন মন্ত্রী।

দীর্ঘায়ুর পেছনে খাদ্যাভ্যাস ও জীবনযাপন
বিশেষজ্ঞরা বলছেন, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির প্রচলিত খাবারে মাছ, শাকসবজি ও ভাতের প্রাধান্য বেশি। পশ্চিমা দেশগুলোর অনেক খাবারের তুলনায় এতে স্যাচুরেটেড ফ্যাটও কম।

বয়স্ক জাপানিরাও নিয়মিত হাঁটেন, গণপরিবহন ব্যবহার করেন, সাইকেল চালান এবং শরীর স্ট্রেচিংয়ের মতো ব্যায়াম করেন।

জাপানের বয়স্ক জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য নতুন নতুন পণ্যও তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে শরীরের বিভিন্ন অংশ নড়াচড়ায় সহায়তা করার জন্য চালিত এক্সোস্কেলেটন এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফোকাস পরিবর্তন করতে পারে এমন চশমাও রয়েছে।

বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, কমছে জন্মহার
জাপান কয়েক দশক ধরে দ্রুত বয়স্ক জনগোষ্ঠীর দেশে পরিণত হচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। ২০৭০ সালের মধ্যে এই হার প্রায় ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে জন্মহার কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত বছর দেশটির মোট প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ১৪-তে নেমে আসে। একটি দেশের জনসংখ্যা নিজেদের মধ্যে প্রতিস্থাপনের জন্য একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।

জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে জাপানের জনসংখ্যা কমে প্রায় ৮ কোটি ৭০ লাখে দাঁড়াতে পারে। ২০০৮ সালে দেশটির সর্বোচ্চ জনসংখ্যা ছিল ১২ কোটি ৮০ লাখ। অর্থাৎ ওই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে জনসংখ্যা।

জাপান সরকার এই জনসংখ্যাগত পরিবর্তনকে ‘অস্তিত্বের সংকট’ হিসেবে বর্ণনা করেছে। তরুণদের সন্তান নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি ও ভর্তুকি দেওয়া হলেও জন্মহার বাড়াতে সেগুলোর তেমন সাফল্য দেখা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, কম বিয়ে, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সন্তান পালনের বাড়তি ব্যয়সহ নানা কারণে জন্মহার কমছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ইইউ
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]