মেসির বিদায়ী ম্যাচ ঘিরে থাকছে যেসব আয়োজন

স্পোর্টস ডেস্ক

খেলা

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ রাতকে শুধু একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ রাখছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বেনিনের

2026-10-06T14:32:46+06:00
2026-10-06T14:32:46+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে থাকছে যেসব আয়োজন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম 
⏲
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ রাতকে শুধু একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ রাখছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে থাকছে কয়েক ঘণ্টার সংগীতানুষ্ঠান, বিশেষ ভিডিও, ড্রোন ও আতশবাজির প্রদর্শনী। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক ও জার্সিও।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। এএফএর ভাষায়, দিনটি তৈরি করা হয়েছে অধিনায়কের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনের জন্য।

তবে উৎসব শুরু হবে ম্যাচের অনেক আগেই। বিকেল ৪টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মনুমেন্টালের দরজা। সাড়ে ৫টা থেকে শুরু হবে মঞ্চের আয়োজন। একে একে গান পরিবেশন করবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান ‘এল অরিজিনাল’, আমার আজুল, সান্তি কাইরো ও কিউ’লোকুরা। সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবে জনপ্রিয় দল দামাস গ্রাতিস।

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন গায়ক ও মালভিনাস যুদ্ধের সাবেক সেনা ফাবিও সান্তানা। বিরতিতেও থাকবে সংগীত; তখন পরিবেশন করবেন গাসপার বেনেগাস।

শেষ বাঁশির পরই শুরু হবে বিদায়ের মূল পর্ব। রাত ১০টার কিছু পর ড্রোন ও আতশবাজির বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। এরপর গান পরিবেশন করবেন লা সোলে ও উলিসেস বুয়েনো। সবশেষে রাখা হয়েছে একটি ‘চমক’—যার বিস্তারিত আগেভাগে প্রকাশ করেনি আয়োজকেরা।

মেসিকে মাঠেই দেওয়া হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক একটি ফলক ও বিশেষ জার্সি। বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনার হয়ে তাঁর দুই দশকের পথচলা নিয়ে তৈরি আবেগঘন ভিডিও। বিদায়ের মুহূর্তে মেসি সমর্থকদের উদ্দেশে কথা বলতে পারেন বলেও জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

মনুমেন্টালের সাজসজ্জাতেও মেসিই কেন্দ্রবিন্দু। স্টেডিয়ামের করিডোরের উল্লম্ব পর্দাগুলোতে চলছে আর্জেন্টিনার হয়ে তার স্মরণীয় বিভিন্ন গোল। সেই ভিডিও প্রকাশ করে রিভার প্লেট লিখেছে, ‘১০ নম্বরের শেষ প্রদর্শনীর জন্য প্রস্তুত হচ্ছে মনুমেন্টাল।’

মেসির বিদায় দেখতে স্টেডিয়ামে জায়গা না পাওয়া সমর্থকদের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে। দুপুর থেকে ইউবিএর সিউদাদ ইউনিভার্সিতারিয়া স্পোর্টস কমপ্লেক্সে হবে ফ্যান ফেস্ট। সেখানে থাকবে গান, খাবারের স্টল, বিভিন্ন খেলা ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। ইনফ্লুয়েন্সার ও স্ট্রিমারদের উপস্থিতির পাশাপাশি বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা–বেনিন ম্যাচ।

এএফএও মেসির বিদায়কে ঘিরে নিয়েছে ‘শেষ ট্যাঙ্গো’ ভাবনা। তাদের প্রকাশিত বিশেষ ভিডিওর বার্তা ‘শেষ ট্যাঙ্গোটা আর্জেন্টিনাতেই হতে হতো। কারণ কিছু নাচ কেবল ঘরেই শেষ করা যায়।’

ম্যাচটির জন্য বিশেষ জার্সিতেও নামবেন মেসি। বিদায়ের জন্য তৈরি সেই জার্সিতে তার ১০ নম্বর থাকবে সোনালি রঙে। নিজের শহর রোসারিওতেও এরই মধ্যে বিশাল ‘১০’ নম্বরের জার্সি ও সোনালি ‘ধন্যবাদ’ লিখে তাকে সম্মান জানানো হয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। জিতেছেন কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২ এবং কাতার বিশ্বকাপ ২০২২। এখন সেই দীর্ঘ যাত্রার শেষ রাতের জন্যই মেসিময় হয়ে উঠছে মনুমেন্টাল।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]