দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা প্রেম নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের আট বছরের সম্পর্কের ইতিবৃত্ত সামনে এনেছেন। গত ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকে এই দম্পতির সংসারজীবন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের কথায় উঠে এসেছে তাদের দাম্পত্যের নানা রসায়ন।
ভারতীয় কনটেন্ট নির্মাতা শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রী রাশমিকার ভালোবাসা প্রকাশের ধরন নিয়ে বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে পরিপক্ব। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সব সময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার “আই লাভ ইউ” বলে। সে এটাও বলে যে এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারে এই দম্পতিকে একে অপরের পায়ে পা ছুঁইয়ে বসে থাকতে দেখা যায়। সঞ্চালকের প্রশ্নে বিজয় জানান, সম্পর্কের ক্ষেত্রে দৈহিক স্পর্শ তাদের ভালোবাসারই একটি স্বাভাবিক অংশ। অভিনেতার ভাষায়, ‘এটা আমাদের সব সময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’
দীর্ঘ বিরতির পর পর্দাতেও ফিরছে এই তারকা দম্পতি। বিজয় ও রাশমিকা অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’ আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রচার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন তারা।
দেশবার্তা/একে