প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক

বিনোদন

সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ

2026-10-05T14:25:30+06:00
2026-10-05T14:53:21+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ২:৫৩ পিএম
⏲
সংগৃহীত ছবি
সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর তারা আলাদা হয়ে যাচ্ছেন।

রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান তারা।

ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

একই কথা জানিয়ে শেহতাজও পোস্ট দিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য উভয়ই কৃতজ্ঞতা প্রকাশ করে একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা জানান। 


তারা উল্লেখ করেন, সময়ের ব্যবধানে দুজনের মধ্যে বৈচিত্র্য ও পারস্পরিক বোঝাপড়ার পার্থক্য দেখা দেওয়ায় আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় উল্লেখ করে প্রীতম বলেন, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন এই জুটি। একই সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সমর্থন এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম ও শেহতাজ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]