দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি

জাতীয়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে বিজয়া দশমী

2026-10-05T20:03:46+06:00
2026-10-05T20:03:46+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে বিজয়া দশমী ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটি অনুমোদন দেওয়া হয়।

প্রচলিত সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) আগে থেকেই নির্ধারিত ছুটি ছিল। মাঝের দিন অর্থাৎ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা ছিল। তবে মন্ত্রিসভা ২২ অক্টোবর ছুটি অনুমোদন করায় পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ অক্টোবর, শুক্রবার ও শনিবার) মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির সুযোগ তৈরি হলো।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি কার্যকর থাকবে। তবে ২২ অক্টোবরের বাড়তি ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা রাখা হবে।

পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহন শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]