‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নতুন

2026-10-06T17:54:49+06:00
2026-10-06T17:54:49+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম 
⏲
দিলারা হানিফ পূর্ণিমা/ছবি: কোলাজ দেশবার্তা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি, খোঁপায় ফুলের মালা আর স্নিগ্ধ সাজ। চিরায়ত বাঙালিয়ানা রূপ ও আভিজাত্যে ফুটে ওঠা ছবিগুলোর ক্যাপশনে একটি হিন্দি গানের সুর সংযোগ করে তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ভেসেছে মন্তব্য ঘর। তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সের প্রশংসা করে নানা মন্তব্য করেছেন ভক্তরা।

উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি নিজের স্বকীয়তায় ঢালিউডে এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]