যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে যশোর কালেক্টরেট চত্বর বেলুন উড়িয়ে দিবসের

2026-10-05T13:46:46+06:00
2026-10-05T13:47:13+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১:৪৭ পিএম
⏲
যশোর জেলা প্রশাসন সহ বিভিন্ন এন জি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ একটি বর্নাঢ্য র‌্যালী বের করে।
যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে যশোর কালেক্টরেট চত্বর বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। যশোর জেলা প্রশাসন সহ বিভিন্ন এন জি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ একটি বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি যশোর প্র্রধান সড়ক প্রদক্ষিন শেষে যশোর কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। 

এরপর যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন গনপুর্ত সার্কেলের  যশোরের   তত্ত্বাবধায়ক প্রকোৗশলী মোহাম্মদ ফজলুল হক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মিজানুর রহমান, যশোর ইনন্সিটিটিউটের সভাপতি এ,জেড,এম সালেহ, যশোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, আনোয়ারুল কবির নান্টু, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জমির তুলনায় লোক সংখ্যা অনেক বেশী যে টুকু আছে তার যদি সদ্ব ব্যাবহার করা যায় তাহলে সমস্যা অনেক কমবে। প্রায় ২০ কোটি জনসংখ্যার এই দেশে প্রয়োজনের তুলনায় বাসযোগ্য স্থান খুবই কম। বক্তারা আরো বলেন, শহর বাদে গ্রামাঞ্চলে সমস্যা সব চাইতে বেশী সেখানে সড়কের পাশের জমির মালিকরা এমোন ভাবে জমি ঘেরাও করে রাখছে, যাতে করে সাধারন বা কৃষক সমাজ মাঠে যেওে পারছেনা না, আবার মাঠ থেকে উৎপাদিত ফসল ঘরে তুলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।

ফলে এক শ্রেনীর ক্ষুদ্র জমির মালিকরা সিংহভাগ মানুষের যাতায়াতের পথ রুদ্ধ করে ফেলেছে, ফলে গ্রামাঞ্চলে বিভিন্ন বিরোধ সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এর থেকে পরিত্রান পেতে হলে ও নিাপদ আবাসন গড়ার লক্ষে সরকারের উচিৎ সুষ্ঠ ও বাস্তব মুখী পরিকল্পনা গ্রহন করে তা কার্যকর করা তা নাহলে, সভা সমাবেশ ও সেমিনার করে সাধারন মানুষের কোন কল্যান বয়ে আনবেনা।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]