সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী

2026-10-06T15:33:49+06:00
2026-10-06T16:02:46+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাহদী আমিন
সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৪:০২ পিএম
⏲
সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি ভিশন রয়েছে, শিক্ষাব্যবস্থায় ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চান। আপনারা অবগত আছেন আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি সাবজেক্ট হিসেবে গণনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রমে আমরা ক্রীড়াকে সম্পৃক্ত করব। সে লক্ষ্যে এবার বেশ বড় করে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল-মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে চারটি খেলায় (দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি) অংশ নিয়েছে। সে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে আমাদের শিক্ষাব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করতে চাচ্ছি। সেজন্য এটি একটি বড় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে। আমরা এটি অনেক বড় করে আয়োজন করব।’

বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, ওয়াসা কুমিল্লার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মিজ রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]