নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল

2026-10-06T12:02:40+06:00
2026-10-06T12:02:40+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০২ পিএম 
⏲
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখকে (২২) গ্রেফতার করেন। তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয়।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।  

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]