ডেকে নিয়ে ৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের নড়াগাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর আরাফাত মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫

2026-10-06T17:05:07+06:00
2026-10-06T17:05:07+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেকে নিয়ে ৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম 
⏲
নড়াইলের নড়াগাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর আরাফাত মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর আরাফাত মোল্লা (৩৮) দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।

জানা গেছে, রাত ১১টার দিকে নুর আরাফাত মোল্লাকে ডেকে নেওয়া হয়। পরে তাকে কুপিয়ে আহত করা হলে পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, জমি ও মাদক কারবারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নামে বিভিন্ন থানায় ৬টি মামলার ওয়ারেন্ট আছে। যার মধ্যে অস্ত্র, ডাকাতি, মাদক মামলাও রয়েছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]