মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা

2026-10-06T12:07:55+06:00
2026-10-06T12:07:55+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম 
⏲
মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬।
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন।

সভায় আরও বক্তব্য দেন সেতারা-আব্বোস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মেয়ারাজুল ইসলাম খসরু, এবতেদায়ী বিভাগের আদর্শ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুন অর রশিদ এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম।

বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে ভবিষ্যতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্স জুড়ে শিক্ষার্থীদের ব্লকেড, শত শত স্কুলে পাঠদান ব্যাহত
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
দিনে অন্তত ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
যশোরে বিশ্ববসতি দিবস ২০২৬ পালিত
কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের সুরক্ষা দেওয়ার আহবান
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]