বিশ্বতালিকায় ফের ৩ নম্বরে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

দেশবার্তা ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণের মাত্রা। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিশ্বজুড়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায়

2026-10-07T13:53:44+06:00
2026-10-07T13:53:44+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বিশ্বতালিকায় ফের ৩ নম্বরে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণের মাত্রা। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিশ্বজুড়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এ সময় আন্তর্জাতিক বায়ু মান সূচকে (একিউআই) শহরের বায়ুর মান রেকর্ড করা হয় ১৮০, যা মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একিউআই তালিকায় ১৯৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। আর ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যকার স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচনা করা হয়।

বাংলাদেশে মূলত বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ও ওজোন- এই পাঁচটি দূষক উপাদানের ওপর ভিত্তি করে দৈনিক বায়ুর মান নির্ধারণ করা হয়।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগতে থাকা ঢাকায় সাধারণত শীতকালে বাতাসের মান আশঙ্কাজনকভাবে খারাপ হয় এবং বর্ষাকালে তা কিছুটা উন্নত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বায়ুদূষণজনিত স্ট্রোক, হৃদরোগ, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
সালমান মুক্তাদিরকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের তাগিদ
৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭ শতাংশ রোহিঙ্গা
২৫ কোটি বৃক্ষরোপণ: চলতি বছর লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ অর্জিত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
সাটুরিয়ায় গ্যাসের গোপন মজুত, ১২৫ সিলিন্ডার জব্দ: জরিমানা ৯০ হাজার
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা
ঢাকায় যুবককে হত্যা, ডিমলায় বাড়ির পাশে মাটিচাপা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement