ভারতকে প্রশ্ন করতে রুবিওকে চিঠি মার্কিন আইনপ্রণেতাদের

বিশ্ব

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও আটকের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন

2026-10-17T13:38:35+06:00
2026-10-17T13:38:35+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ভারতকে প্রশ্ন করতে রুবিওকে চিঠি মার্কিন আইনপ্রণেতাদের
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম 
⏲
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলছে বিক্ষোভ।
ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও আটকের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন দেশটির ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতা।চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রমিলা জয়পাল, ইলহান ওমর, জিম ম্যাকগভার্ন, রাশিদা তালাইব, এলিনর হোমস নর্টন ও হেসুস গার্সিয়া।

শুক্রবার পাঠানো চিঠিতে তারা বলেন, দিল্লিসহ ভারতের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের সময় দমন-পীড়ন, অন্যায়ভাবে আটক এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের একটি ধারাবাহিক প্রবণতা নিয়ে তারা উদ্বিগ্ন।

আইনপ্রণেতারা আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস এবং দেশটির বিভিন্ন শহরে অবস্থিত কনস্যুলেটগুলো সিজেপির সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর নজরদারির জন্য আলোকচিত্রী নিয়োগ করেছে।

ভারত সফরের সময় মার্কো রুবিওকে দেশটির কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তারা। আগামী সপ্তাহে ভারত সফরে গিয়ে মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শনিবার আদালতে হাজির করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। সূত্র: দ্য হিন্দু

অন্যদিকে, সিজেপির দাবি, দীপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে বলেন, ‘দিল্লি পুলিশ অভিজিৎ দীপকেকে অপহরণ করেছে। তাকে আটক করার পর ১০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে তার মা-বাবা, আইনজীবী কিংবা সিজেপির কাউকেই কোনো তথ্য জানানো হয়নি। আমরা সবাই শুধু একটি প্রশ্নের উত্তর চাই: অভিজিৎ কোথায়?’

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন।

অন্যদিকে, দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement