সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

‎কেএম শহীদুল সুনামগঞ্জ

সারাদেশ

‎সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন পিপিএম এর নির্দেশনায় বিশ্বম্ভপুর চালবন এলাকা থেকে বালুভর্তি ট্রাকসহ ১জনকে

2026-10-19T12:14:53+06:00
2026-10-19T12:14:53+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
‎কেএম শহীদুল সুনামগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম 
⏲
পুলিশ অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জনকে আটক করে।
‎সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন পিপিএম" এর নির্দেশনায় বিশ্বম্ভপুর চালবন এলাকা থেকে  বালুভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ। রাতের অধাঁরে ট্রাকে করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোরা, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের  নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে  ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন এবং  ভোর রাতে অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেন। 

পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে  সোমবার ভোর রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এস‌আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস‌আই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের  ১টি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন এলাকা হ‌ইতে আটক করে ডিবি পুলিশ। 

ধোপাজান নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।

‎এ ব্যপারে ডিবিপুলিশের ওসি কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড়কেটে বালু  উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং  দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি  ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement