প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রবণতা তৃতীয় যুদ্ধের ইঙ্গিত : সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইউরোপজুড়ে দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রবণতার মধ্যে বিশ্ব বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগিয়ে

2026-10-21T17:21:53+06:00
2026-10-21T17:21:53+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রবণতা তৃতীয় যুদ্ধের ইঙ্গিত : সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম 
⏲
ইউরোপজুড়ে দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রবণতার মধ্যে বিশ্ব বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে বুধবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে তার বক্তব্য ভাষান্তর করা হয়।

রুশ সাংবাদিক কসেনিয়া সোবচাককে দেওয়া এক সাক্ষাৎকারে ভুসিচ ইউরোপের বিভিন্ন দেশে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা জোরদার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, স্ক্যান্ডিনেভীয় দেশগুলোসহ ইউরোপের বিভিন্ন রাষ্ট্র নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে।

এ প্রসঙ্গে জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের উদাহরণ টানেন ভুসিচ। তিনি দাবি করেন, সামরিক সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রতিষ্ঠানটির মুনাফা ১৭ গুণ বেড়েছে।

ভুসিচ বলেন, ‘ইউরোপ কীভাবে নিজেদের অস্ত্রসজ্জিত করছে, তা যদি আপনারা দেখতে না পান, তাহলে ইচ্ছাকৃতভাবেই বিষয়টি উপেক্ষা করছেন। কিন্তু তারা অস্ত্রসজ্জিত হচ্ছে কেন? কী উদ্দেশ্যে?’

ইউরোপের দেশগুলোর সামরিক প্রস্তুতি বৃদ্ধিকে কেন্দ্র করে তার এই মন্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement