আকস্মিক সফরে সৌদি গেলেন মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। উপসাগরীয় দেশগুলোতে সফরের শেষ পর্যায়ে পূর্বনির্ধারিত সূচির বাইরে আকস্মিকভাবে

2026-10-21T19:31:52+06:00
2026-10-21T19:31:52+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
আকস্মিক সফরে সৌদি গেলেন মাখোঁ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৩১ পিএম 
⏲
সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। উপসাগরীয় দেশগুলোতে সফরের শেষ পর্যায়ে পূর্বনির্ধারিত সূচির বাইরে আকস্মিকভাবে সৌদি আরব সফরে গেলেন তিনি।

সৌদি ভূখণ্ডে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার পর দেশটিতে কোনো পশ্চিমা রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম সফর বলে জানিয়েছে মাখোঁর দপ্তর।

বুধবার (২১ অক্টোবর) মাখোঁর দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত সূচির বাইরে কাতার থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন ফরাসি প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরসহ তার আঞ্চলিক উপসাগরীয় সফর শেষ হচ্ছে।

সফরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন মাখোঁ। পাশাপাশি, এসব দেশের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সৌদি সফরে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।

মাখোঁর দপ্তর জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের চালানো হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত ও উৎসের বৈচিত্র্য বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতেই এই সফর।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement