আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার দেশের কূটনৈতিক প্রতিনিধিদল

দেশবার্তা ডেস্ক

জাতীয়

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমি পরিদর্শন করেছেন চার বন্ধুপ্রতীম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল। বাহিনীর প্রশিক্ষণ

2026-10-27T17:42:40+06:00
2026-10-27T17:42:40+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার দেশের কূটনৈতিক প্রতিনিধিদল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম 
⏲
গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমি পরিদর্শন করেছেন চার বন্ধুপ্রতীম দেশের কূটনৈতিক প্রতিনিধিদল। বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, আধুনিক কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করতে তারা এ সফর করেন।

সোমবার (২৬ অক্টোবর) সফরকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ ওং এবং মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রতিনিধিদলকে বাহিনীর প্রশিক্ষণ অবকাঠামো, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন কার্যক্রম, কর্মমুখী শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

মহাপরিচালক জানান, পরিবর্তিত জাতীয় প্রেক্ষাপটে বাহিনীতে ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আধুনিক ইআরপি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সদস্যদের একটি সুসংহত নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিজস্ব ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ ও ‘প্রকল্প সঞ্জীবন’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এই স্বেচ্ছাসেবী ও আধাসামরিক বাহিনী।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে নৈতিক অভিবাসন নিশ্চিত করতে আমরা জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করেছি। নিজস্ব বায়োমেট্রিক ও ডেটাবেজ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ছাড়াই নিরাপদ কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে বাহিনী কাজ করছে।

পরবর্তীতে প্রতিনিধিদলটি ইভি কারযোগে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) ঘুরে দেখেন। তারা ৬জি ওয়েল্ডিং কর্মশালা, সবুজ জ্বালানি ও সৌরবিদ্যুৎবিষয়ক প্রশিক্ষণ, ড্রাইভিং সিমুলেটর প্রদর্শনী, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, আতিথেয়তা ও রন্ধনশিল্প এবং গার্মেন্টস শিল্পবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

৬০ লাখেরও বেশি সদস্যের এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কারিগরি দক্ষতার বিকাশ দেশের শিল্পায়ন, সেবা খাতের সম্প্রসারণ, বৈশ্বিক কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চার দেশের কূটনৈতিক প্রতিনিধিদের এই পরিদর্শন আন্তর্জাতিক পরিসরে বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও বৈদেশিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত করল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement