সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ ও অনিয়মের অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের

2026-10-28T14:40:16+06:00
2026-10-28T14:40:16+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ ও অনিয়মের অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত রয়েছেন। অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রতিনিধি দলে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্য নেতারা।

বৈঠকের আগে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এ সময় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বেশ কিছু লিখিত প্রস্তাবও জমা দেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণায় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সঙ্গে জোটের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement