নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথগ্রহণ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বিএনপির নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন ও এলিজা জামান শপথ নিয়েছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে

2026-11-03T16:29:48+06:00
2026-11-03T16:29:48+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
নবনির্বাচিত দুই সংসদ সদস্যর শপথগ্রহণ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বিএনপির নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন ও এলিজা জামান শপথ নিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মির্জা ফয়সল আমিন বিএনপির মনোনয়নে ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
কড়াইল বস্তিতে মাদক জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement