হাম উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১০৪৯

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে

2026-11-07T16:55:57+06:00
2026-11-07T16:55:57+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১০৪৯
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
⏲
ফাইল ছবি
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯ শিশু।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৭৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৮০ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে ৮৮৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭০২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

এখনও সক্রিয় ওষুধ চুরির সিন্ডিকেট, অসহায় কর্তৃপক্ষ
চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, বেড়েছে গ্যাস সরবরাহ
৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী
দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিভিন্ন কর্মসূচি
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস

সর্বাধিক পঠিত 

দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
ধীরে ধীরে সুস্থ হচ্ছে নির্যাতিত শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement