দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের দুই নম্বর গেটের সামনে একটি অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, মো. আখতারুজ্জামান জুয়েল, এডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী(উপদেষ্টা পরিষদের সদস্য জেলা বিএনপি)।
আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির নেতৃত্বে সার্বভৌমত্ব বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা (সাবেক ইউপি চেয়ারম্যান), সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
আরো অংশ নেন, কোতোয়ালি বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দীক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ,পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, বিএনপি নেতা দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল , আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ সুমন।
আরো অংশ নেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল আজম সোহেল, জেলা তাতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরী প্রমুখ।
এছাড়াও র্যালিতে অংশ নেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌরসভার বারোটি ওয়ার্ড ও দশটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশবার্তা/জেএ