ধীরে ধীরে সুস্থ হচ্ছে নির্যাতিত শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ থেতলে যাওয়া গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ

2026-11-06T16:19:03+06:00
2026-11-06T16:19:03+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ধীরে ধীরে সুস্থ হচ্ছে নির্যাতিত শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ থেতলে যাওয়া গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিশুটির চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা জানতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
 
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালে গিয়ে প্রায় ২০ মিনিট শিশুটির পাশে অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
 
কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
 
শিশুটির মা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক ভয় এখনো পুরোপুরি কাটেনি। মাঝেমধ্যে শিশুটি জোরে চিৎকার করে ওঠে। এ সময় প্রতিমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
 
এর আগে গত ৩১ অক্টোবর গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী টুকু। সে সময় তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় নেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে তাঁর নির্দেশনায় ১ নভেম্বর দুপুরে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী।
 
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বড় কালীবাড়ি মার্কেটের একটি সিঁড়িতে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার ও বাধা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখে আঘাত করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement