মাগুরায় প্রয়াত শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মারক

2026-11-06T16:29:27+06:00
2026-11-06T16:29:27+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় প্রয়াত শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এবং পরিবেশবিষয়ক চ্যানেল আই। উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৮৭ সালে বৃহত্তর যশোর জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছিল।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ওলি রহমান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল হক, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, চ্যানেল আইয়ের মাগুরা প্রতিনিধি শামীম আহমেদ খান, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের শিক্ষা ও সমাজে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন। স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহে নিহত লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের স্ত্রী ও কাজী ফয়জুর রহমানের পুত্রবধূ অধ্যাপক ডা. ফৌজিয়া রহমান বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদানের জন্য ৩ লাখ টাকার চেক দেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা, সুধীজন, সাংবাদিক এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement